সমিতির পিকনিকে দাওয়াত পেলেন না জায়েদ খান

সমিতির পিকনিকে দাওয়াত পেলেন না জায়েদ খান

নিউজ ডেস্ক:


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টানা চার বছর দায়িত্ব পালন করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ক্ষমতার পালা বদলের পর এই নেতা এখন অনেকটাই এফডিসি বিমুখ। সবশেষ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজনেও পেলেন না দাওয়াত। নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন বলে জানালেন এই অভিনেতা।

জায়েদ খানের ভাষ্য, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।’

সমিতির নেতাদের ব্যর্থতা দাবি করে জায়েদ বলেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

এদিকে, আজ শনিবার ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। বর্তমান সমিতির নেতাদের উপস্থিত না হওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme