সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন

সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক:


আসন্ন ঈদুল আজহার পরে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সরকারি অফিসের কার্যক্রম চলবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মাধ্যমে আবারও পূর্বের সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল।’

প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষকে নির্ধারণের জন্য বলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme