সরকারি অফিস সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা

সরকারি অফিস সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা

নিজস্ব প্রতিবেদক


দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।

দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।  বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme