সহযোগী অধ্যাপক হলেন ৬৯০ জন

সহযোগী অধ্যাপক হলেন ৬৯০ জন

অনলাইন ডেস্ক:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক পদের ৬৯০ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (পঞ্চম গ্রেড ৪৩,০০০-৬৯,৮৫০) বেতনক্রমে তারা পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদানপূর্বক পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

ইনসিটু/সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme