সাকিবের মনোনয়নপত্র বৈধ, জানা গেল বার্ষিক আয়

সাকিবের মনোনয়নপত্র বৈধ, জানা গেল বার্ষিক আয়

নিউজ ডেস্ক:


আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তার নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সাকিব তার হলফনামায় পেশা হিসেবে নিজেকে একজন ক্রিকেটার উল্লেখ করেছেন। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস উল্লেখ করেছেন।

সাকিব তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ ডলার। ক্রিকেটের বার্ষিক পেশাগত আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা।

এ ছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়েছেন ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা। সোনা দেখিয়েছেন ২৫ ভরি। আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছে ১৩ লাখ টাকা। এদিকে জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme