সারাদেশে হরতাল ডাকল বিএনপি

সারাদেশে হরতাল ডাকল বিএনপি

অনলাইন ডেস্ক:

আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়েছেন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।

পরে দলের পক্ষ থেকে জানানো হয়, হরতালের কর্মসূচি ঢাকায় নয়, সারাদেশেই পালিত হবে।

শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

কাকরাইলের সংঘর্ষে এখন পর্যন্ত বেশকয়েকজন পুলিশ সদস্য, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন। কাকরাইলের সংঘর্ষ সেগুনবাগিচা ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ এসব এলাকায় কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme