সারা দেশে ৪৬১৩ এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে: শিক্ষামন্ত্রী

সারা দেশে ৪৬১৩ এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে: শিক্ষামন্ত্রী

পুরনো ছবি

নিউজ ডেস্ক:


বর্তমানে সারা দেশে ৪ হাজার ৬১৩টি এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আব্দুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার, প্রাপ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিওভুক্ত করা হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এমপিওভুক্ত করার কাজটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সারা দেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত করা হয়ে থাকে। চলতি অর্থবছরের আর এক মাসেরও কম সময় অবশিষ্ট রয়েছে। এ স্বল্প সময়ে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme