অনলাইন ডেস্ক
দেশে সারের পর্যাপ্ত মজুত আছে। বোরো মৌসুমে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বোরো মৌসুমে সারের কোনো রকম সংকট হবে না। চলমান বছরের মার্চ মাস পর্যন্ত ইউরিয়া সারের সম্ভাব্য চাহিদা ৮ লাখ ৮৬ হাজার টন। এর বিপরীতে বর্তমান মজুত ও সম্ভাব্য পাইপলাইন মিলিয়ে মোট মজুত হবে ১৩ লাখ ৫১ হাজার টন।
একইভাবে টিএসপির দুই লাখ ৪১ হাজার টন চাহিদার বিপরীতে মজুত হবে তিন লাখ ৮৮ হাজার টন। ডিএপির তিন লাখ ১৪ হাজার টন চাহিদার বিপরীতে মজুত হবে চার লাখ ৭৬ হাজার টন। এছাড়া এমওপির দুই লাখ ২৩ হাজার টন চাহিদার বিপরীতে মজুত হবে ৫ লাখ ২৭ হাজার টন।
Leave a Reply