ঢাকাই ছবির ক্ষণজন্মা সুপারস্টার সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অনেকে স্মরণ করছেন প্রিয় নায়ককে।
ক্যারিয়ারে সালমান সবচেয়ে বেশি সিনেমা করেছেন শাবনূরের সঙ্গে। তাঁদের জুটিতে মজেছিলেন দেশের সিনেপ্রেমীরা। ঢালিউডে সালমান-শাবনূরকে অন্যতম জুটি বিবেচনা করা হয়। দর্শকমহলে এতটাই সমাদৃত হন যে, আজও সালমান নামটি নিলেই উঠে আসে শাবনূরের নাম!
সালমানের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন শাবনূর। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম, এক ইতিহাসের নাম। প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে, ভাবনায়, অনুভবে বেঁচে আছে, বেঁচে থাকবে চিরকাল।’
Leave a Reply