সাহেদের জামিন স্থগিত চায় দুদক

সাহেদের জামিন স্থগিত চায় দুদক

অনলাইন ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের দণ্ডিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আবেদনটি শুনানির জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার সাহেদকে তিন বছর দণ্ডের রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে, ৪ সেপ্টেম্বর এ মামলায় তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানা স্থগিত করেন। পরে গত ১৪ সেপ্টেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme