নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটকালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবুও অর্থনীতিবিদরা পোলারাইজড হয়ে বিএনপিপন্থি হয়ে গেছেন।
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সিপিডি, সুজন, টিআইবি কী বলল, তাতে আমাদের মাথাব্যথা নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী এবং সাহসী বাজেট। আমাদের নির্বাচনি ইশতেহারের সঙ্গতিপূর্ণ বাজেট হয়েছে।’ তিনি বলেন, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটকালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম বৃহৎ অর্থনীতির দেশ। বাংলাদেশ এখন ডালে-ভাতে নয়, পুষ্টি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।
Leave a Reply