খেলাধুলা ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রাজনীতির মাঠেও তার দাপট কম নয়, ইতোমধ্যে নড়াইল-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য হয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলেও তার রয়েছে ঈর্ষণীয় ক্যারিয়ার। তারকা এই ক্রিকেটারকে এবারও অধিনায়ক হিসেবে ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স।
বুধবার সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে মাশরাফীকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়া হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সামাজিকমাধ্যমে মাশরাফীর ছবি শেয়ার করে সিলেট লিখেছিল, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মাঠের অধিনায়ক। হৃদয়ের নেতা।’
বিপিএলের নবম আসরে পঞ্চমবারের মতো ফাইনাল খেলছেন মাশরাফী। তবে সিলেটকে শিরোপা জেতাতে ব্যর্থ হলেও অধিনায়কত্বে দেখিয়েছেন মুনশিয়ানা। বিপিএলের অভিশপ্ত ফ্র্যাঞ্চাইজি সিলেটকে ফাইনালে তোলার পেছনে মাশরাফীর ক্ষুরধার নেতৃত্বকেই বড় করে দেখেছেন ভক্তরা। তাতে দশম আসরেও তাকে অধিনায়ক হিসেবে রেখেছে সিলেট।
Leave a Reply