অনলাইন ডেস্ক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে ইতোমধ্যে চিঠিটি পাঠানো হয়েছে। নির্বাচনী মালামালগুলো যেহেতু স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন।
ইসি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে। এ অবস্থায় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে ইসি।
Leave a Reply