সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক


ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার, যা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাক্সফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমানো হচ্ছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে প্রতিলিটার বোতলজাত ভোজ্যতেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকায় নির্ধারণ করা হয়। এছাড়া খোলাবাজারে প্রতিলিটার ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme