হজ করতে সৌদির পথে পররাষ্ট্রমন্ত্রী

হজ করতে সৌদির পথে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:


পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে সৌদি আরবের পথে যাত্রা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার ভোরে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হন তিনি।

তার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা তার সঙ্গী হয়েছেন।

হজযাত্রার আগে পররাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ নির্বাচনী এলাকার জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার কাছে তার ও পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme