হরমুজ খুলতে দুই শর্ত দিলো ইরান

হরমুজ খুলতে দুই শর্ত দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘমেয়াদে যুদ্ধ বন্ধের যে আশা জেগে উঠেছিল, তিনদিন না যেতেই তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার জেরে আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে দিয়েছে ইরান।

আর এবার হরমুজ খুলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে রাখা হয়েছে দুই শর্ত। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর ও চুক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রত্যাশিত চুক্তির আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রোববার (২১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধই থাকবে।

এদিকে, মধ্যপ্রাচ্য যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর বিষয়টি রোববার নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme