হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

হাথুরুকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি এবং ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন এ নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এ নোটিশ পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিনভর নাটকীয়তা শেষে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। ১৫ সদস্যের এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আরও এক চমক লাল-সবুজের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিন রাত ৮টা ১৬ মিনিটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক ভিডিও পোস্ট করে এই স্কোয়াড ঘোষণা করা হয়। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এই দলে ওপেনিংয়ে সুযোগ মিলেছে তানজিদ হাসান তামিমের।

এদিকে বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন রাত থেকেই নানান গুঞ্জন চাউর হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গুঞ্জন ওঠে, বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলতে চান তামিম। তবে তামিমের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, এমন কিছুই তামিম বলেননি। নির্বাচকরাও অকপটে বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে আকস্মিকভাবে লাল-সবুজের এই ওপেনারের বাদপড়ার পর নানান প্রশ্নের উত্থান হয়েছে। যদিও দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন তামিম। আর টিম ম্যানেজমেন্টও এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme