নিউজ ডেস্ক:
নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। বেশ কিছুদিন ধরে গানে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ শিল্পী। এরই ধারাবাহিকতায় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পোস্ট করেছেন রবি চৌধুরী।
প্রথম পোস্টে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায় তাকে। এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ডাক্তার রিপোর্ট দেখে ভর্তি হতে বললেন। ভালো থাকবেন সবাই।
পরের পোস্টে নিজের আরও একটি ছবি দিয়ে এই শিল্পী লেখেন, ‘জীবনে আমার আরো আছে গান। আরও কিছু সুর আছে বাকি। আমি আরও গাইতে চাই আপনাদের জন্য।
রবি চৌধুরীর ছবি এবং স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে তিনি ভালো নেই। অনেকেই সেই পোস্টের মন্তব্যের ঘরে দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন রবি চৌধুরী তা এখনও জানা যায়নি।
এদিকে প্রিয় শিল্পীর সুস্থতা কামনা করেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠমিল্পী আসিফ আকবর। রবি চৌধুরীর একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রিয় রবি চৌধুরী, আমার প্রিয় রবি’দা। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। সবার দোয়া কাম্য।
ভালবাসা অবিরাম…।’
Leave a Reply