১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আ.লীগ

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আ.লীগ

নিউজ ডেস্ক


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রকাশ হয়েছে। তাদের রায়ের প্রতিদান দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ।

তিনি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে আর আগুন সন্ত্রাসের বিপক্ষে রায় দিয়েছে। বিএনপির বর্তমান অবস্থার জন্য দলটির মিথ্যাচারই দায়ী বলে অভিযোগ করেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme