১১ জুন এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

১১ জুন এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

প্রতিকী ছবি

ডেস্ক রিপোর্ট:


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১১ জুন প্রকাশ করা হবে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাদের একাদশে আবেদন করতে হবে। সেদিকে নজর রেখে এবং নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করেছি আমরা। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন সব শিক্ষা বোর্ড একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme