১৮ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

১৮ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরু হওয়ার পর থেকে ১৮টি বছর কেটে গেছে। এই ১৮ বছরে ১৮টি শিরোপার নিষ্পত্তি হলো; কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি দেশের সবচেয়ে পুরাতন ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। অবশেষে ঐতিহ্যবাহী এই দল হলো চ্যাম্পিয়ান, প্রাপ্তিতে যুক্ত হলো বাংলাদেশে প্রিমিয়ার লিগ শিরোপা।

কুমিল্লায় আজ ফর্টিস এফসির কাছে আবাহনীর হারে এবারের পেশাদার লিগে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যায় মোহামেডানের। খেলা হচ্ছিল কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে।ম্যাচে ফর্টিসের কাছে হারছিল আবাহনী। ঠিক একই সময়ে উৎসবের রঙ জমে উঠছিল ঢাকার মতিঝিলে মোহামেডান ক্লাব চত্ত্বরে। মোহামেডান ফুটবলারদের সঙ্গে শতাধিক সমর্থক ক্লাবের জার্সি পরে, পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিচ্ছি। সাদা-কালোদের আঙ্গিনা বিজয়ের রঙে রঙিন করে তুলছিল।

১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। ফর্টিস এফসির কাছে হারের ফলে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। দুই দলের মাঝে ব্যবধান ১০ পয়েন্টের। ম্যাচ বাকি আর ৩টি। এই তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মোহামেডান হারলেও সাদাকালোদের পেছনে ফেলা সম্ভব নয় আবাহনীর।তাই সাদাকালো শিবিরে আনন্দের বন্যা শুরু হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme