১ নভেম্বর থেকে পদ্মাসেতু দিয়ে চলবে ৪ ট্রেন

১ নভেম্বর থেকে পদ্মাসেতু দিয়ে চলবে ৪ ট্রেন

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল উদ্বোধন করলেও এখনও চালু হয়নি বাণিজ্যিক ট্রেনের যাত্রা। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে যাত্রীসহ বাণিজ্যিক ট্রেনের চলাচল।

প্রাথমিকভাবে পদ্মাসেতু দিয়ে চারটি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, এ চারটি ট্রেনের মধ্যে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেন এবং সুন্দরবন অথবা চিত্রা এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেন পদ্মাসেতু দিয়ে চলবে। অন্যটি চলবে বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে। আর ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মাসেতু ঢাকায় চলাচল করবে।

রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করা আন্তঃনগর ট্রেন মধুমতী এক্সপ্রেস ট্রেনটিকেও রাজশাহী থেকে ভাঙ্গা হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। আর ঢাকা থেকে ভাঙ্গা রুটে একটি কমিউটার ট্রেন চলাচলের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। প্রাথমিক অবস্থায় এই চারটি ট্রেন ছাড়াও আগামীতে আরও কিছু ট্রেন চলবে।

এরমধ্যে ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মাসেতু হয়ে ঢাকায় চলাচল করবে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচলকারী মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসকে ভাঙ্গা হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, আমরা একটি প্রস্তাবনা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠিয়েছি। পদ্মাসেতু হয়ে আগামী ১ নভেম্বর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme