নিউজ ডেস্ক
২০২৩ সালে সারাদেশে মোট ৬ হাজার ৯১১টি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ হাজার ৫২৪ জন এবং ১১ হাজার ৪০৭ জন আহত হয়েছেন।
শনিবার সংস্থাটি রাজধানীর ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১১২৮ জন শিশু, যা মোট নিহতের ১৭ দশমিক ২৯ শতাংশ এবং ৯৭৪ জন নারী, যা মোট নিহতের ১৪ দশমিক ৯২ শতাংশ।
সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ২০২২ সালের তুলনায় বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। দুর্ঘটনায় শিশুমৃত্যুর সংখ্যাও আগের বছরের তুলনায় সামান্য কমেছে।
গবেষণায় দেখা গেছে, গত বছর সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১ হাজার ১২৮ শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন সড়কে তিনজনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত বছর দেশের আঞ্চলিক সড়কগুলোতে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনার শিকার হয়ে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময়, বসতবাড়ির আশপাশের সড়কে খেলাধূলার সময় নিহতের ঘটনা বেশি ঘটেছে।
Leave a Reply