২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। একইভাবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার কথা বলেছেন তিনি। এ ছাড়া, এমপিও শিক্ষক-কর্মচারীদের নিজ জেলায় বদলি নিয়েও সুখবর দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা চাই রেজাল্ট শেষ হওয়ার পরপরই নেক্সট অ্যাডমিশন শুরু হবে। মাঝে কোনো গ্যাপ থাকবে না। এতে সেশনজট যেমন কমবে, তেমনি শিক্ষার্থীদের বিনা প্রয়োজনে কোচিং সেন্টারে যেতে হবে না। এই সমন্বয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি। একই পরিকল্পনার অংশ হিসেবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে।

পুরো শিক্ষা ক্যালেন্ডারকে এমনভাবে সাজানো হচ্ছে যেন কোনো স্তরেই ছাত্রছাত্রীদের সেশনজটে পড়তে না হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার এখন থেকে ‘ডিসেম্বর’ মাসকে পরীক্ষার মাস হিসেবে গণ্য করবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, এনটিআরসিএর মাধ্যমে এক জেলার শিক্ষক আরেক জেলায় নিয়োগ পাচ্ছে। তাদের সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা হবে যাতে তাদের সুযোগ থাকবে নিজ জেলায় যাওয়ার। তারপরে হেডমাস্টার সাহেব যারা রয়েছেন, তাদেরও বদলি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, কর্মচারী-শিক্ষক সকলকেই একটা বদলির নীতিমালার ভেতরে আনা হচ্ছে। এজন্য একটা এনটিআরসিএ একটা সফটওয়্যার ডেভেলপ করছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme