২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৫৮ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২০৪৭ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৬০ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৫৮৭ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫০৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme