নিউজ ডেস্ক:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামবো না। অনেক বাধা আসবে এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণসমাবেশ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হতে থাকেন সমাবেশ স্থল নয়াপল্টনে।
Leave a Reply