৩০০ আসনেই আমরা প্রার্থী দেব: কাদের সিদ্দিকী

৩০০ আসনেই আমরা প্রার্থী দেব: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, নির্বাচনে কে যাবে, না যাবে, এটা আমার দেখার প্রয়োজন নাই। ধানের শীষ তারা আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। বিএনপি যখন ছিল না তখন? বাংলাদেশ হয় নাই? বাংলাদেশ না হলে তো বিএনপির জন্মই হতো না। বাংলাদেশ হয়েছিল বলেই বিএনপির জন্ম। সে জন্যই বলি তারা নির্বাচনে না আসলে কিছু যায় আসে না।

টাঙ্গাইলের সখীপুরে শাহ সুফী সামান ফকিরের ওফাত দিবস উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে এ সব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যদি প্রয়োজন হয় আমার গামছা মার্কা বাংলাদেশের ৩০০ আসনেই লড়বে। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। দেখা যাক কত ধানে কত চাল। বার বার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তিন-চার হাজার ভোটারের স্বাক্ষর লাগে। কেন লাগে? একজনেরও লাগবে না। এই দেশের যে নাগরিক, সেই ভোটে দাঁড়াতে পারবে। এটা তার সাংবিধানিক অধিকার। এই নির্বাচনে যে খুশি সেই ভোটে দাঁড়াতে পারবে। যাকে খুশি জনগণ তাকেই ভোট দেবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme