৫৮ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

৫৮ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক:


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ভোটগ্রহণ উপলক্ষে বুধবার (৫ জুন) দেশের ৫৮টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৫৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৫ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme