৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

file photo

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার আসরের মাঝপথে দল পেলেন ফিজ।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না এই ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, শুধুমাত্র চলমান আসরের বাকি অংশে মুস্তাফিজকে খেলাতে পারবে দিল্লি।

মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। নিরাপত্তা শঙ্কায় ভারতে ফিরছেন না এই অজি ওপেনার।

আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। আর ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি।

অবশ্য আইপিএল খেলতে যাওয়ার আগে বিসিবি থেকে এনওসি নিতে হবে মুস্তাফিজকে। একই সময়ে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যে কারণে এনওসি পান কি না এ নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘এখনো পর্যন্ত এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। কেউ এখনো কোনো এনওসির জন্য আবেদন করেনি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, সুতরাং খেলোয়াড়ের সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme