৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:


জাপানের উত্তর-পূর্বাঞ্চল ফুকুশিমায় আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী সংস্থা টেপকো জানিয়েছে, ভূমিকম্পের কারণে সেখানে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে কঠিন নিয়ম মেনে বাড়িঘরের নকশা করা হয়, যাতে অতিশক্তিশালী ভূমিকম্পেও সেগুলো টিকে থাকে। সাড়ে ১২ কোটি অধিবাসী অধ্যুষিত দ্বীপপুঞ্জের দেশটিতে প্রতিবছর দেড় হাজারেরও বেশি ভূমিকম্প আঘাত হানে। তবে এগুলোর বেশির ভাগেরই মাত্রা থাকে মৃদু পর্যায়ের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জাপানে আজকের ভুমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এর গভীরতা ছিল ৪০ দশমিক ১০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে।

গতকাল বুধবার তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নয়জনের মৃত্যু ও এক হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার ঠিক পরদিন জাপানে এই ভূকম্পন অনুভূত হলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme