রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে এই দাম ছিল এক হাজার ৪৭৪ টাকা।
রবিবার নতুন এ দর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্প-কারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে।
বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১২৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম বেড়েছে।
Leave a Reply