৯ ম্যাচ জিতবো না, হার-জিত থাকবেই: শান্ত

৯ ম্যাচ জিতবো না, হার-জিত থাকবেই: শান্ত

অনলাইন ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে হারটা অবশ্য খুব বেশি অপ্রত্যাশিত ছিল না বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা! কিন্তু হারের ধরনেই মূলত ছিল হতাশা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সিরিয়াস ছিলেন ক্রিকেটাররা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছেন সবই। এর আগে সংবাদ সম্মেলনে এসে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ইংল্যান্ডের কাছে হারের পর দলের ভেতরের কথোপকথন।

তিনি বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টে আমরা ভালো শুরু করেছি। সত্যি বলতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারি নাই। আমরা এই ম্যাচ নিয়ে এতো বেশি চিন্তিত না। সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আশা করি, ভালো একটা ম্যাচ খেলতে পারব। ’

‘সেই ম্যাচ হারের পর দলের আলোচনা সেরকম কিছু ছিল না। লম্বা একটা টুর্নামেন্ট। এমন না যে ৯ ম্যাচেই আমরা জিতবো। এখানে হার-জিত থাকবে। এখান থেকে আমরা কিভাবে ক্যামব্যাক করতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। সেটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ’

বাংলাদেশ দলের সামনে এখন কঠিন তিন প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পুনেতে নামতে হবে স্বাগতিক ভারতের বিপক্ষে। এর পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ম্যাচটি কি তাই সেমিফাইনালে যাওয়ার পথে ভীষণ গুরুত্বপূর্ণ?

শান্তর জবাব, ‘প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের (আজ) ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব। ’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme