নিউজ ডেস্ক:
বাংলাদেশে কর্মক্ষেত্রে কতজন বিদেশি শ্রমিক বৈধ ও অবৈধভাবে কাজ করছে তার একটি তালিকা তৈরি করে প্রতিবেদন দাখিলের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ, আনিচ উল মাওয়া।
এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান।
Leave a Reply