স্কুলছাত্র সাব্বির হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্কুলছাত্র সাব্বির হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:


ফরিদপুরে স্কুলছাত্র সাব্বির বিশ্বাসকে (১৪) হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ড পাওয়া আসামিরা হলেন ফরিদপুর সদরের লোকমান খার ডাঙ্গী এলাকার বাসিন্দা আছমত শেখ (১৯) ও সাগর মোল্লা (২২)।

জানা যায়, সাব্বির বিশ্বাস পদ্মারপাড় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি বাবার অটোরিকশা চালিয়ে নিজের খরচ চালাত। ২০২২ সালের ১ এপ্রিল সকাল ১০টার দিকে সাব্বির অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২ এপ্রিল সকাল ৮টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নে রদয়ারামপুর এলাকায় জনৈক আমজাদ হোসেনের বাড়ির কাছে একটি নেপিয়ারের ঘাস ক্ষেত থেকে দুই হাতা ও দুই পা বাঁধা এবং গলায় কালো রঙের কাপড় দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ।

এ ঘটনায় ওই বছর সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় হত্যাসহ অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন।মামলার তদন্তকালে ঘটানোর ২৪ দিন পরে রিকশা ছিনতাই ও হত্যা করে মরদেহ গুমের সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme