শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরের বোয়ালমারী থানার ইছাডাঙ্গা গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রাসেল সিকদার নামে যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা। অন্য এক ধারায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এই আদেশ দেন।

রাসেল সিকদার বোয়ালমারী থানার ইছাডাঙ্গা গ্রামের মনোয়ার সিকদারের ছেলে।

জানা যায়, শিশুটি আসামি রাসেল সিকদারের চাচাতো বোন হয়। শিশুটি তখন পাশের এইট বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা একে অন্যের প্রতিবেশী। শিশুটির মায়ের বাড়ির পাশে রাস্তায় মুদি দোকান রয়েছে। দোকারে রাসেলের কিছু টাকা বাকি ছিল। ঘটনার দিন ২২ আগস্ট ২০২২ সালের সন্ধ্যায় রাসেল শিশুটিকে বাড়ি থেকে পাওয়া দেড়শো টাকা নিয়ে আসতে বলে। রাসেল তখন বাড়িতে একাই ছিল। শিশুটি রাসেলর বাড়িকে টাকা আনতে গেলে রাসেল পাশের গোসল খানায় নিয়ে শিশুটিকে প্রথমে ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা জানাজানির ভয়ে শিশুটিকে হাত-পা বেঁধে, গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।

এদিকে, একই সময়ে শিশুটির পরিবার শিশুটিকে খোঁজাখুঁজি ও মসজিদে মাইকিং করতে থাকে এবং ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়া হয়। রাসেল তখন পালানোর চেষ্টা করলে তাকে কৌশলে আটক করা হয়। পরে রাসেলের দেয়া তথ্যে গোসল খানা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। রাসেলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে রাসেল নিজেই হত্যার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. মোক্তার হোসেন পরের দিন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যা মামলা দায়ের করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme