গোল করে বাবাকে উৎসর্গ করলেন রোনালদো

গোল করে বাবাকে উৎসর্গ করলেন রোনালদো

ronaldo
file photo

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কাল নিজের প্রথম গোলটি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাতারের আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে তার দল আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করার পর সেটি প্রয়াত বাবাকে উৎসর্গ করেছেন পর্তুগিজ মহাতারকা।

গতকাল রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেছেন সেনেগাল তারকা সাদিও মানে। প্রথমার্ধের যোগ করা সময়ে সুলতান আল গান্নানের দারুণ এক ক্রসে হেডে গোলটি করেন লিভারপুল ও বায়ার্নের এই সাবেক খেলোয়াড়।

রোনালদো দ্বিতীয়ার্ধের শুরুতেই একবার আল রাইয়ানের জালে বল পাঠিয়েছিলেন। অফসাইডের কারণে বাতিল হয় সেটি। পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী রোনালদো ‘এলিট’ চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি পেয়ে যান ৭৬ মিনিটে। আবদুলরহমান গারিবের পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোলটি করেছেন সিআরসেভেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে করা ক্যারিয়ারে ৯০৪তম গোলের পর দুহাত আকাশের দিকে তুলে প্রয়াত বাবাকে স্মরণ করেন রোনালদো।

রোনালদোর বাবা বেঁচে থাকলে কাল ৭১তম জন্মদিন পালন করতেন। ম্যাচ শেষে রোনালদো নিজেই জানিয়েছেন সেটি, ‘আজকের গোলটার অন্যরকম মানে আছে। বাবা বেঁচে থাকলে কী দারুণ ব্যাপারই না হতো, আজ তাঁর জন্মদিন।’

এরপর ৮৭ মিনিটে ব্রাজিলিয়ান খেলোয়াড় রজার গেদেসের গোলে ব্যবধান কমায় আল রাইয়ান। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেল আল নাসর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme