সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন তাবিথ আউয়াল

সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন তাবিথ আউয়াল

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিক্রি। প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি না হলেও আজ দ্বিতীয় দিনে সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন তাবিথ আউয়াল।

যদিও তিনি নিজে আসেননি বাফুফে ভবনে। তার পক্ষ থেকে ফরম কিনেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

দুদিনে সভাপতি পদের একটি ফরম বিক্রি হলো। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সদস্যপদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শনিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র বিক্রি বন্ধ থাকবে। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বিক্রি। ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল করার সময়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme