বিপিএলের ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার, নেই বাবর-মিলাররা

বিপিএলের ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার, নেই বাবর-মিলাররা

পুরনো ছবি

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। প্লেয়ার ড্রাফটের জন্য দেশি ক্রিকেটারদের তালিকা আগেই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার তালিকায় জায়গা পেয়েছেন। এবার বিদেশি ক্রিকেটারের তালিকাও প্রকাশ্যে এলো। ৪৪০ জন বিদেশি প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন।

ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের ৫ ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। দেশি খেলোয়াড়দের মতো পারিশ্রমিক কমেছে তাদেরও। ‘এ’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৮০ হাজার ডলার থেকে কমে হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ ক্যাটাগরির ৬০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার ডলার থেকে ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ডলার থেকে কমে ২৫ হাজার ডলার ও ‘ই’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ২০ হাজার ডলার থেকে কমিয়ে করা হয়েছে ১৫ হাজার ডলার।

ড্রাফটের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩৮, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ ও  ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ ক্রিকেটার আছেন।

দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে আছেন কারা:

ক্যাটাগরি ‘এ’: জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি ‘বি’: কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি ‘সি’: ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’: সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

সবকিছু ঠিকঠাক হলে আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme