দীর্ঘ অপেক্ষার পর দল পেয়েছেন রিশাদ হোসেন। বিপিএলের ড্রাফটের তৃতীয় সেটে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে জাতীয় দলে নিয়মিত হয়ে ওঠা রিশাদ হোসেন সর্বশেষ খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৩ ইনিংসে ৯ ওভার বল করে ৮.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ৬ উইকেট। রিশাদ যে ক্যাটাগরিতে আছেন, সেখানে খেলোয়াড়ের দাম ৬০ লাখ টাকা।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন রিশাদ। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও তিনি ডাক পেতে শুরু করেছেন। যদিও জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় দলের ব্যস্ততায় এখনও কোথাও তার খেলা হয়নি। সামনে সুযোগ রয়েছে বিগ ব্যাশের দর হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার।
Leave a Reply