জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিকে পূষ্পমাল্য অর্পন ও দোয়া করা হয়।
পরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী রাব্বী ও রিজভী আহমেদসহ অন্যান্যরা ।
Leave a Reply