প্যারিসের থিয়েটার দু শাটলেটে সোমবার (২৮ অক্টোবর) রাতে এক জমকালো অনুষ্ঠানে সবচেয়ে বড় পুরস্কার নিজের করে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। যদিও তার বিজয়ের খবর স্পষ্ট হয়ে যায় মূল অনুষ্ঠান শুরুর আগেই। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়ার পরেই নিশ্চিত হয়ে যায় রদ্রির হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।
রিয়াল অনুষ্ঠান বয়কটের কারণ, দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না জেতা। ভিনি ব্যালন ডি’অর জিতবে, এমনটা নিশ্চিত থাকার পরও শেষ সময়ের নাটকীয়তায় হেরে যান ব্রাজিলের এই তারকা।
ব্যালন ডি’অর না জেতায় ভেঙে পড়েছেন ভিনির জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন। ব্যালন ডি’অর না জেতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
টটেনহ্যামের স্ট্রাইকার রিচার্লিসন অফিসিয়াল ইনস্টাগ্রামে নিজের মনের কথা উগরে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, শুধু ভিনির ভক্তরাই নয় পুরো ব্রাজিলিয়ানরা তার পুরস্কার জয়ের অপেক্ষায় ছিল।
রিচার্লিসন লিখেন, ‘আমরা যারা ফুটবলে থাকি তারা প্রত্যেক মৌসুমে দারুণ উদ্বেগের সঙ্গে পৃথক পুরস্কারের জন্য অপেক্ষা করি। আজ (সোমবার), ফুটবল প্রেমী সমস্ত ব্রাজিলিয়ানরা এতদিন পর আমাদের দেশের অন্য একজন খেলোয়াড়কে বিশ্বের সেরা পুরস্কার জিততে দেখার আশায় জেগে ছিল। দুর্ভাগ্যক্রমে পুরস্কার (ব্যালন ডি’অর) আসেনি। এবং আমাকে ভুল বুঝবেন না, রদ্রি একজন দারুণ খেলোয়াড় এবং সে সেরাদের মধ্যে থাকার যোগ্য। কিন্তু ব্যালন ডি’অর না পাওয়া ভিনি বিব্রতকর ছিল, এবং আজকে হেরে যাওয়া গেছে একমাত্র ফুটবল। আমার মনে আছে ভিনি বলেছিলেন যে, তার স্বপ্ন ছিল সমস্ত ব্রাজিল তার জন্য উল্লাস করবে। আর সেই দিন ছিল আজ! আপনি দৈত্য এবং বিশ্বের সেরা, কিডো! আর কোনো ট্রফিই তা পরিবর্তন করবে না। এগিয়ে যান এবং কখনই শান্ত হবেন না! আমরা সবাই একসঙ্গে!’
Leave a Reply