চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কি ম্যানসিটি, গার্দিওলার শঙ্কা

চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে কি ম্যানসিটি, গার্দিওলার শঙ্কা

এক মৌসুম আগেই প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে সম্প্রতি বাজে পারফরম্যান্সে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দলের এমন শঙ্কা মেনেও নিয়েছেন দলটির প্রধান কোচ পেপ গার্দিওলা।

বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ম্যানসিটি। যদিও চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ হতাশাজনক। শেষ ১২ ম্যাচের ৯টিতেই হার। জয় মাত্র একটি। তাই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করা কোনো বড় সাফল্য নয়। কিন্তু আমি জানি এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই দেশ থেকে অনেক ক্লাব এ রকম অবস্থার মধ্য দিয়ে গেছে। তারা বহু বছর ধরে প্রভাবশালী ছিল, কিন্তু তারপর বহু বছর চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে একমাত্র দল যারা ধারাবাহিকভাবে চ্যাম্পিয়নস লিগে ছিল, সেটা হলো ম্যানচেস্টার সিটি। এখন আমরা ঝুঁকিতে আছি, অবশ্যই আছি। এটা নিশ্চিত।’

চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে না পারলে দায় নিজেদেরই নিতে হবে উল্লেখ করে গার্দিওলা বলেন, ‘আমরা যদি ম্যাচ জিততে না পারি, তাহলে আমরা বাদ পড়ে যাব। যদি আমরা কোয়ালিফাই করতে না পারি, তাহলে সেটা হবে আমাদের যোগ্যতার অভাবে, কারণ আমরা প্রস্তুত ছিলাম না, এবং আমাদের অনেক সমস্যা ছিল যা আমরা সমাধান করতে পারিনি।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme