আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক পরিষ্কারভাবে জানিয়েছেন, বাংলাদেশের জার্সি পরে আর মাঠে নামবেন না। তবে তার অবসর পরবর্তী জীবন নিয়ে চলছে জোর আলোচনা। এর মধ্যেই বিসিবিতে তার যোগ দেওয়ার গুঞ্জন চাউর হয়েছে। যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তামিম।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে তামিমের ফরচুন বরিশাল। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের ৬১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ সেরা হয়ে জয় নিশ্চিত করে তার দল।
পয়েন্ট টেবিলে চার জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বরিশালের অধিনায়ক তামিম ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাকে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তামিম বলেন, ‘এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই।’
আপাতত ব্যাট হাতে বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তামিম। তবে ভবিষ্যতে ক্রিকেট প্রশাসনে তাকে দেখা যাবে কি না, তা সময়ই বলে দেবে।
Leave a Reply