রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

ছবি-সংগৃহিত

বিপিএলের মাঝপথে নেতৃত্ব বদল নতুন কিছু নয়। এবার দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে সরিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছে। রাজশাহী টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিজয়কে চাপমুক্ত করে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করার জন্য এনামুল হক বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে তাসকিন আহমেদ নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’

চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন এনামুল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি (১০০ রান) করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।

ওই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়কে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তার এই চাপমুক্তি এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতেই নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme