ক্যাবরেরার অধীনে আজই অনুশীলনে নামছেন হামজা

ক্যাবরেরার অধীনে আজই অনুশীলনে নামছেন হামজা

পুরনো ছবি

বাংলাদেশ ফুটবলের নতুন সুপারস্টার হামজা চৌধুরি এখন ঢাকায়। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌঁনে ১০ টায় সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তার জন্য অপেক্ষায় থাকা বাফুফে কর্মকর্তারা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলারকে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা।

এরপর বিমানবন্দর থেকে বাফুফের গাড়িতে করে টিম হোটেলে দলের সাথে যোগ দেন হামজা। এ সময় ইংলিশ চ্যাম্পিয়নশীপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড তারকাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। পরে কোচ হাভিয়ের কাবরেরার সাথে রাতের খাবার সেরেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

এদিকে আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতীয় দলের সতীর্থদের সাথে অনুশীলন করবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের প্রথম ২০ বিশ মিনিট গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে উন্মুক্ত। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দল।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার। তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। তবে হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত রোববার শেফিল্ড-ওয়েনসডের সাথে ম্যাচ খেলে ম্যানচেষ্টার থেকে সিলেট হবিগঞ্জ সিলেট হয়ে ঢাকায় হামজা চৌধুরি। দুইদিনে ভ্রমণ করেছেন প্রায় ৯ হাজার কিলোমিটার। তবে চোখে-মুখে নেই ক্লান্তির ছাপ, উপভোগ করছেন  সময়টা। এখন কেবল হামজা ঝলক দেখার অপেক্ষায় কোটি ফুটবল ভ্ক্ত।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme