আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে আপিলের সুযোগ নেই শেখ হাসিনা ও কামালের

আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে আপিলের সুযোগ নেই শেখ হাসিনা ও কামালের

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের বিরুদ্ধে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে তাদের। তবে এজন্য তাদের গ্রেপ্তার হতে হবে বা আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন।

সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের দু’জনকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় মেনে নিয়ে আমার বক্তব্য হচ্ছে, রায়টা ভিন্নভাবে হতে পারতো। হয়নি সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট আছে।

এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্লায়েন্টরা সারেন্ডার বা গ্রেপ্তার না হলে আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই। আপনারা দেখেছেন, আমাকে রায়ের কপিও দেবেন না, মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme