খামেনির মৃত্যুতে মুখ খুললেন পুতিন

খামেনির মৃত্যুতে মুখ খুললেন পুতিন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় অবশেষে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুকে একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বিশেষ শোকবার্তায় পুতিন এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পুতিন এই ঘটনাকে মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বিবৃতিতে উল্লেখ করেন, এ ধরনের বর্বরোচিত হামলা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি।

এর আগে, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর শনিবার ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটিতে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme