আদম তমিজীকে কারাগারে পাঠাল আদালত

আদম তমিজীকে কারাগারে পাঠাল আদালত

নিউজ ডেস্ক


রাজধানীর দক্ষিণখান থানায় করা সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী আদম তমিজী হককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার  মামলার তদন্ত কর্মকর্তা তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।

আসামিকে আদালতে হাজির করার আবেদনে বলা হয়েছে, হাসপাতালের ফরেনসিক রিপোর্ট অনুযায়ী— আদম তমিজী গুরুতর মানসিক রোগে ভুগছেন এবং এখনো তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বিদ্যমান রয়েছে। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা অব্যাহত রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য করেন।

গত ২৮ ডিসেম্বর আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী তমিজিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme