আতশবাজি নিয়ন্ত্রণ চেয়ে হাইকোর্টে রিট

আতশবাজি নিয়ন্ত্রণ চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক


বাংলাদেশের পরিবেশ ও প্রাণী সুরক্ষায় সারাদেশের অনিয়ন্ত্রিত আতশবাজি নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। প্রাণী অধিকারবিষয়ক সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পরিবেশবাদী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনসহ আরও তিনটি সংগঠন এ রিট আবেদন করেছে।

রোববার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য রয়েছে।

রিট দায়েরকারী অন্য তিনটি সংগঠন হলো- পরিবেশবাদী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং মানবাধিকার সংগঠন গণঅধিকার ফাউন্ডেশন।

এর আগে সংগঠনগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রফিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ রোবাইয়েত ইসলাম জনস্বার্থে এ রিট করেন।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশে সম্প্রতি নানান আইনি বিধিনিষেধের মধ্যেও বিশেষ দিনে আতশবাজির প্রচলন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডিএমপির পক্ষ থেকে ২০১৮ সালে ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

এ ছাড়া বিস্ফোরক আইন-১৮৮৪ অনুসারে রঙিন আতশবাজি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্যাপসের জরিপ অনুযায়ী, ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে আতশবাজির জন্য শব্দদূষণ ১১৩ শতাংশ বেশি ছিল, বায়ুমান ছিল ৫০০ একিউআই পর্যন্ত, যা মানুষের সহ্য ক্ষমতার তুলনায় ৯ গুণ বেশি। একই রাতে সহস্রাধিক পাখি মারা গেছে, সারাদেশে অগ্নিকাণ্ড ঘটেছে ২০০টি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme