আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক


আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যাপারে তদন্ত করতে প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, ‘আমার কিছুই চাওয়ার নেই। আমি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাব। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্ট্যাফসহ সবার সহযোগিতা চাই।

এ সময় দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায়, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসক-নার্সদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত ৭ জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme